ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
প্রতি ১০ জন নারীর ৭ জনই পরকীয়ায় আসক্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 December, 2021, 6:24 PM
সর্বশেষ আপডেট: Friday, 3 December, 2021, 6:31 PM

প্রতি ১০ জন নারীর ৭ জনই পরকীয়ায় আসক্ত

প্রতি ১০ জন নারীর ৭ জনই পরকীয়ায় আসক্ত

প্রতি দশজনের মধ্যে সাতজন নারী স্বামীকে ঠকিয়ে চলেছেন। ভারত-ভিত্তিক এ তথ্য প্রকাশ করেছে ডেটিং অ্যাপ গ্লিডেন। ২০০৯-এ ফ্রান্সে চালু হয় অ্যাপটি। ২০১৭ সাল থেকে ভারতে পথ চলা শুরু করে গ্লিডেন। প্রায় পাঁচ লাখ ভারতীয় পুরুষ ও মহিলা এই মুহূর্তে গ্লিডেন অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করেন। তাদের ওপরই একটি সমীক্ষা চালায় সংস্থাটি। আর তাতেই তাদের হাতে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য।

ভারতের ওই সমীক্ষায় উঠে এসেছে, দশের মধ্যে সাতজন নারী অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। কেন? কেউ বলেছেন, স্বামীকে বাড়ির কোনো কাজে তারা প্রয়োজনমতো পান না। কারো বক্তব্য, দীর্ঘদিনের দাম্পত্য জীবন নিরস হয়ে পড়েছে। আলাদা কোনো উত্তেজনা তারা আর বিবাহিত জীবন থেকে পাচ্ছেন না। তাই পরকীয়ায় জড়িয়ে পড়ছেন।

চমকে দেওয়ার মতো আরো তথ্য রয়েছে। গ্লিডেনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরু, মুম্বাই ও কলকাতা- এই তিন শহরের নারীরা সব থেকে বেশি পরকীয়ায় জড়িয়ে পড়ছেন। গ্লিডেন বলছে, ১০ এর মধ্যে চারজন মহিলা দাবি করেছেন যে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার পর তাদের স্বামীর সঙ্গে সম্পর্কের বুনিয়াদ আরো মজবুত হয়েছে। পাঁচ লাখ গ্লিডেন ব্যবহারকারীর মধ্যে ২০ শতাংশ পুরুষ ও ১৩ শতাংশ মহিলা পরকীয়ায় জড়ানোর কথা সরাসরি স্বীকার করে নিয়েছেন। সমীক্ষায় দেখা গিয়েছে, ৩৪ থেকে ৪৯ বছরের মহিলাদের মধ্যে পরকীয়ায় জড়িয়ে পড়ার প্রবণতা বেশি।

পাঁচ লাখ ব্যবহারকারীর মধ্যে ৭৭ শতাংশ মহিলা জানিয়েছেন, দাম্পত্য জীবন নিরস হয়ে যাওয়াই তাদের পরকীয়ায় জড়িয়ে পড়ার অন্যতম কারণ। বিবাহিত জীবনের বাইরে একজন সঙ্গী খুঁজে পাওয়ার মধ্যে তারা আলাদা উত্তেজনা অনুভব করছেন বলেও দাবি করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status