ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ওমিক্রনে ভারতীয়ের সংস্পর্শে ২১৮, পাঁচ জনের শরীরে মিলল করোনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 December, 2021, 10:39 PM

ওমিক্রনে ভারতীয়ের সংস্পর্শে ২১৮, পাঁচ জনের শরীরে মিলল করোনা

ওমিক্রনে ভারতীয়ের সংস্পর্শে ২১৮, পাঁচ জনের শরীরে মিলল করোনা

বৃহস্পতিবার করোনাভাইরাসের নয়া রূপ ওমিক্রনে আক্রান্ত দুই ব্যক্তির হদিশ মিলেছে কর্নাটকে। তাঁদের মধ্যে রয়েছেন ৪৬ বছর বয়সি এক ভারতীয় আর ৬৬ বছর বয়সি এক বিদেশি। ওমিক্রনে আক্রান্ত ওই ভারতীয়ের সংস্পর্শে মোট ২১৮ জন এসেছেন। ওই ২১৮ জনের মধ্যে পাঁচ জন কোভিডে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নতুন করে উদ্বেগ বেড়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ওই ব্যক্তির কোভিড রিপোর্ট পজিটিভ আসে। জ্বর আর গা-ব্যথার মতো সামান্যই উপসর্গ ছিল তাঁর। কোভিড পরীক্ষায় সিটি ভ্যালু কম থাকায় তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। এর পর ২৫ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তিন দিনের মধ্যেই সুস্থ হয়ে ২৭ নভেম্বর বাড়ি ফিরে যান তিনি।

এরই মধ্যে ‘কনট্যাক্ট ট্রেসিং’ করে দেখা গেছে, ওই ব্যক্তির সরাসরি সংস্পর্শে এসেছেন ১৩ জন। আর পরোক্ষ ভাবে সংস্পর্শে এসেছেন ২০৫ জন। হাসপাতালের তরফে জানা গেছে, ওই ব্যক্তির প্রত্যক্ষ সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে দু’জন কোভিডে আক্রান্ত হয়েছেন। পরোক্ষ ভাবে যাঁরা সংস্পর্শে এসেছেন, তাঁদের মধ্যেও তিন জনের শরীরে কোভিডের উপস্থিতি মিলেছে।

তবে ওই পাঁচ জন ওমিক্রনে আক্রান্ত কি না, তা জানা যায়নি। জিনোম সিকোয়েন্সিং করে তা দেখা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই পাঁচ জনকে আপাতত করেনটাইনে রাখা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status