ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
একহাতে ১৩ টেনিস বল রেখে গিনেস বুকে বাংলাদেশি মনিরুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 December, 2021, 2:55 PM

একহাতে ১৩ টেনিস বল রেখে গিনেস বুকে বাংলাদেশি মনিরুল

একহাতে ১৩ টেনিস বল রেখে গিনেস বুকে বাংলাদেশি মনিরুল

কিশোরগঞ্জের ভৈরবের মনিরুল ইসলাম আবারও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন। এবার এক হাতের ওপর ১৩টি টেনিস বল রেখে নতুন রেকর্ড গড়েন তিনি। গত মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এই স্বীকৃতির বিষয়টি প্রকাশ করা হয়।

জানা গেছে, মনিরুল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের কাতার প্রবাসী জহিরুল ইসলামের ছেলে।
এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে ৩০ সেকেন্ডের মধ্য সর্বোচ্চ ৫০টি পেনসিল একহাতের ওপর রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েন মনিরুল। তিনি গণমাধ্যমকে বলেন, গত সেপ্টেম্বর মাস থেকে অনুশীলন শুরু করে সব নিয়মকানুন অনুসরণ করে সম্প্রতি একহাতে ১৩ টেনিস বল রাখার কীর্তি অর্জন করি।

উল্লেখ্য, এর আগে ইতালির নাগরিক সিলভিও সাব্বা ও রওক্কো একহাতের ওপর ১২টি টেনিস বল রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন। তাদের এই রেকর্ড ভেঙে নতুন করে ১৩টি বল হাতের ওপর রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন মনিরুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status