ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
যে শহরে বাঁচার খরচ সবচেয়ে কম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 December, 2021, 12:26 PM
সর্বশেষ আপডেট: Thursday, 2 December, 2021, 2:37 PM

যে শহরে বাঁচার খরচ সবচেয়ে কম

যে শহরে বাঁচার খরচ সবচেয়ে কম

১৭৩টি শহরের ওপর জরিপ করে বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর একটি তালিকা করেছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এবছর এই তালিকায় দেখা গেছে, সবচেয়ে কম খরচে জীবনধারণ করা যায় সিরিয়ার দামাস্কাসে, তাদের অবস্থান ১৭৩ নম্বরেই।

সংস্থাটি থেকে পাওয়া জরিপের সংক্ষিপ্তসারে দেখা গেছে, সিরিয়ার পর ১৭২ নম্বরে আছে লিবিয়ার ত্রিপোলি, ১৭১ নম্বরে উজবেকিস্তানের তাশকেন্ট, ১৭০ নম্বরে তিউনিসিয়ার তুনিস এবং ১৬৯ নম্বরে স্থান পেয়েছে কাজাখস্তানের আলমাটি।



এছাড়াও জরিপে দেখা গেছে, এক লিটার পেট্রলের দাম সবচেয়ে বেশি হচ্ছে হংকংয়ে। সেখানে এই জ্বালানি বিকোচ্ছে দুই ডলার ৫০ সেন্ট প্রতি লিটার। অর্থাৎ বাংলাদেশি টাকায় হংকংয়ে এক লিটার পেট্রলের দাম পড়বে ২১৪ টাকা ৩৭ পয়সা।

এই তালিকার পরের চারটি স্থানে আছে নেদারল্যান্ডসের আমস্টারডাম, নরওয়ের অসলো, ইসরায়েলের তেল আবিব এবং জার্মানির হামবুর্গ। এসব শহরে পেট্রলের দাম যথাক্রমে ২ ডলার ১৮ সেন্ট, ২ ডলার ৬ সেন্ট, ২ ডলার এবং ১ ডলার ৯৯ সেন্ট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status