ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
এইচএসসির প্রবেশপত্র না পাওয়া শিক্ষার্থীরাও দিচ্ছেন পরীক্ষা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 December, 2021, 11:30 AM

এইচএসসির প্রবেশপত্র না পাওয়া শিক্ষার্থীরাও দিচ্ছেন পরীক্ষা

এইচএসসির প্রবেশপত্র না পাওয়া শিক্ষার্থীরাও দিচ্ছেন পরীক্ষা

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রবেশপত্র না পাওয়া পরীক্ষার্থীরা বিশেষ উপায়ে পরীক্ষা দিচ্ছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু এই পরীক্ষা।

এর আগে, প্রবেশপত্র না পেয়ে গতকাল বুধবার রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রংপুরের সাহেবগঞ্জ বিএম কলেজের শিক্ষার্থীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রথম ও দ্বিতীয় বর্ষের জন্য ২৪০ জন এবার ফরম পূরণ করলেও অধ্যক্ষ আইনুল হক প্রবেশপত্র দেওয়ার প্রতিশ্রুতির দিয়েও নানা টালবাহানা করে আসছিলেন। অবশেষে পরীক্ষার আগের রাতে গা ঢাকা দেওয়ায় তাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়ে।

তাদের দাবি, এ ঘটনায় ভুল বা অপরাধ যারই হোক শিক্ষাজীবন থেকে একটি বছর তারা হারাতে চান না। অবশেষে বিশেষ উপায়ে ওই শিক্ষার্থীরা দিচ্ছেন পরীক্ষা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status