ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
দক্ষিণ কোরিয়ান শিক্ষার্থীকে ধর্ষণ; অভিযুক্ত বাংলাদেশিসহ ৬৯ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 December, 2021, 4:11 PM

দক্ষিণ কোরিয়ান শিক্ষার্থীকে ধর্ষণ; অভিযুক্ত বাংলাদেশিসহ ৬৯ জন

দক্ষিণ কোরিয়ান শিক্ষার্থীকে ধর্ষণ; অভিযুক্ত বাংলাদেশিসহ ৬৯ জন

দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের ৬৯ জন বিদেশি শিক্ষার্থীর বিরুদ্ধে এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীরাও রয়েছেন। তবে, ঠিক কতজন বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন তা জানা যায়নি।

কোরিয়ান টাইমস-এর খবরে বলা হয়েছে, দেশটির পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত ৬৯ জন বিদেশি শিক্ষার্থীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির পুলিশ জানায়, দেশটির গ্যাংওয়ান প্রাদেশিক পুলিশ এজেন্সির তদন্ত দল ওই বিশ্ববিদ্যালয়ের ৬৯ জন বিদেশি শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশের মতে, নাস্তা খাওয়ার প্রলোভন দেখিয়ে এবং তাদের বাড়িতে আড্ডা দেওয়ার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীকে যৌন সম্পর্কে প্রলুব্ধ করেছিল অভিযুক্তরা। দেশটির আইন প্রয়োগকারী সংস্থা এটিকে সংবিধিবদ্ধ ধর্ষণ হিসেবে দেখেছে। কারণ, অভিযুক্তরা জানতেন যে ভুক্তভোগী নাবালক।

কোরিয়ান টাইমস আরও জানায়, দেশটির আইন অনুযায়ী ১৬ বছরের কম বয়সী শিশুর সঙ্গে তার বয়স সম্পর্কে জেনেও যৌন সম্পর্ক করলে প্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন বা ধর্ষণের অভিযোগ আনা হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status