ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
আফগান শরণার্থীদের প্রশংসায় প্রিন্স উইলিয়াম
অনলাইন ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 December, 2021, 4:01 PM

আফগান শরণার্থীদের প্রশংসায় প্রিন্স উইলিয়াম

আফগান শরণার্থীদের প্রশংসায় প্রিন্স উইলিয়াম

যুক্তরাজ্যে ইয়র্কশায়ারে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ প্রিন্স উইলিয়াম। মৃত্যুর ঝুঁকি নিয়ে ব্রিটিশ সেনাদের সহায়তা করায় এসব আফগান নাগরিককে তাদের সাহসিকতার জন্য ধন্যবাদ জানান প্রিন্স। খবর আরব নিউজের।

ইয়র্কশায়ারে একটি হোটেলে আশ্রয় নেওয়া কাবুল থেকে আসা এসব শরণার্থী পরিবারকে দেখতে যান প্রিন্স উইলিয়াম।

হোটেলটিতে বর্তমানে ১৭৫ জন আফগান শরণার্থী বসবাস করছেন। খুব শিগগির তাদের স্থায়ী নিবাসে স্থানান্তর করবে ব্রিটিশ সরকার।

প্রিন্স উইলিয়াম তাদের অভয় দিয়ে বলেন, আপনারা এখানে পুরোপুরি নিরাপদে আছেন। আপনাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা হচ্ছে। চাকরিরও জোগাড় হচ্ছে।

এ সময় হোসেন শহিদ সামানগান তার পরিবার নিয়ে কাবুল থেকে পালিয়ে যুক্তরাজ্যে আসার কাহিনি পিন্স উইলিয়ামকে বলেন।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কাবুল থেকে ৭ হাজার শরণার্থীকে উদ্ধার করে যুক্তরাজ্যে আশ্রয় দিয়েছে ব্রিটিশ সরকার।

তাদের অবস্থা জানতেই সম্প্রতি হোটেলে গিয়ে দেখা করেন ব্রিটিশ প্রিন্স উইলিয়াম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status