ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
আমি আত্মবিশ্বাসী ওমিক্রনে ফাইজারের বড়ি কার্যকর: প্রধান নির্বাহী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 December, 2021, 1:40 PM

আমি আত্মবিশ্বাসী ওমিক্রনে ফাইজারের বড়ি কার্যকর: প্রধান নির্বাহী

আমি আত্মবিশ্বাসী ওমিক্রনে ফাইজারের বড়ি কার্যকর: প্রধান নির্বাহী

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে কাজ করবে ফাইজারের মুখে খাওয়ার ওষুধ। এমন আশা প্রকাশ করেছেন করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলবার্ট বোরলা। মার্কিন গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আলবার্ট বোরলা বলেন, এই ওষুধ যে কোনো পরিচিত মিউটেশনের বিরুদ্ধে কাজ করবে বলে আমি আত্মবিশ্বাসী। এমনকি ওমিক্রনের বিরুদ্ধেও এটি কার্যকর প্রমাণিত হবে। তবে একই সঙ্গে অন্যান্য ওষুধ নিয়েও কাজ হবে।

তিনি বলেন, ফাইজারের মুখে খাওয়ার ওষুধ এমনভাবে তৈরি করা হয়েছে যা সব ধরনের মিউটেশনের বিরুদ্ধে কাজ করতে সক্ষম।

করোনাভাইরাসের হালকা থেকে মাঝারি লক্ষণের চিকিৎসার জন্য ফাইজারের বড়ি ব্যবহারের অনুমতি চেয়ে প্রতিষ্ঠানটি চলতি বছরের ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে আবেদন করেছে। ফাইজারের দাবি, তাদের করোনার মুখে খাওয়ার ওষুধ প্যাক্সলোভিড ৮৯ শতাংশ পর্যন্ত হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি কমাতে সক্ষম। ৭৭৪ জন অংশগ্রহণকারীর ওপর গবেষণা চালিয়েছিল প্রতিষ্ঠানটি।

আবিষ্কার হলেও ওমিক্রন কতটা সংক্রামক বা এর তীব্রতা কি সে সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি বিজ্ঞানীরা। দক্ষিণ আফ্রিকার গবেষকরা প্রথম ওমিক্রন শনাক্ত করেছেন। এরপর অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, যুক্তরাজ্য, ডেনমার্ক, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও কানাডা, জাপানসহ বিভিন্ন দেশে ওমিক্রন শনাক্ত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status