|
ওমিক্রন আতঙ্ক: স্কুল-কলেজের বিষয়ে যে কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদন
|
![]() ওমিক্রন আতঙ্ক: স্কুল-কলেজের বিষয়ে যে কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, স্কুল-কলেজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন যেভাবে চলছে, সেভাবেই চলতে বলা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কার্যক্রম বৃদ্ধি করতে এবং দিন না বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে জানানো হয়। এ ছাড়া ট্রেন-বাসে সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে। চলাচলের সময় স্বাস্থ্যবিধি না মানা হলে মোবাইল কোর্টের আওতায় এনে জরিমানার ব্যবস্থা করা হবে। আর জেলা, উপজেলাসহ সব জায়গার খোঁজখবর নিয়ে তড়িৎগতিতে ব্যবস্থা নেওয়ার জন্য ন্যাশনাল মনিটরিং সেল করা হবে বলেও সেখানে জানান মন্ত্রী। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান সীমিত করতে প্রতিটি জেলায় চিঠি দিয়ে জানানো হবে। আর বিদেশ থেকে কেউ এলে তারা যাতে বাইরে কারও বাসায় না যেতে পারেন, সে বিষয়ে মনিটরিং করা হবে। প্রয়োজনে তাদের বাসাতে পতাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
খাগড়াছড়ি কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে ২০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গৌরবের ১৪ নভেম্বর, ভূরুঙ্গামারীকে দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা স্বীকৃতির দাবি
বাউফলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল রুহুল আমীনের খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২
দীর্ঘ পাঁচ ঘন্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরোটে ফেরি চলাচল স্বাভাবিক
