|
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে ব্লক, বিকালে বসানো হতে পারে রিং
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্বাস্থ্যমন্ত্রীর হার্টে ব্লক, বিকালে বসানো হতে পারে রিং গণমাধ্যমকে তিনি বলেন, আমার জানা মতে গতকাল সন্ধ্যা পর্যন্ত মন্ত্রীর হার্টে একটি ব্লক পাওয়া গেছে। আজ বিকালে স্টেন্ট (রিং) পরানোর প্রস্তুতি চলছে। এদিকে বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ার কথা উল্লেখ করা হয়েছে। তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান। এর আগে, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন। রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয় থেকে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কোনও শারীরিক অসুস্থতার জন্য নয়, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে ঢাকার একটি হাসপাতালে এনজিওগ্রাম করিয়েছেন। দুপুরে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়। তার শারীরিক কোনও জটিলত নেই। রবিবার হাসপাতাল থেকে অবমুক্ত হবেন বলে আশা করা যাচ্ছে। হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি বলেন, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
খাগড়াছড়ি কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে ২০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গৌরবের ১৪ নভেম্বর, ভূরুঙ্গামারীকে দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা স্বীকৃতির দাবি
বাউফলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল রুহুল আমীনের খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২
দীর্ঘ পাঁচ ঘন্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরোটে ফেরি চলাচল স্বাভাবিক
