ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
কুয়েতে পাপুলের ৭ বছর কারাদণ্ড
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 November, 2021, 5:09 PM

কুয়েতে পাপুলের ৭ বছর কারাদণ্ড

কুয়েতে পাপুলের ৭ বছর কারাদণ্ড

অর্থ ও মানবপাচারের মামলায় বাংলাদেশের সাবেক এমপি শহিদ ইসলাম পাপুলের কারাদণ্ড আরও তিন বছর বাড়িয়ে সাত বছর করেছেন কুয়েতের আপিল আদালত।

গতকাল সোমবার কুয়েতের আরবি ভাষার দৈনিক আল কাবাসের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। ফৌজদারি আদালতে খালাস পাওয়া কুয়েতের একজন সংসদ সদস্যকেও সাত বছরের কারাদ- দিয়েছেন আপিল আদালত। অর্থ ও মানবপাচার এবং ঘুষ দেওয়ার অভিযোগে গত বছর জুনে কুয়েতে গ্রেফতার হন পাপুল। ব্যবসার সূত্রে সেখানে তার বসবাসের অনুমতি ছিল।

ওই মামলার বিচার শেষে গত ২৮ জানুয়ারি তাকে চার বছরের সশ্রম কারাদ- দেয় কুয়েতের একটি আদালত। এদিকে দণ্ডিত হওয়ায় পাপুলের আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ। লক্ষ্মীপুরের ওই আসনে এখন উপ-নির্বাচন হবে।

বাংলাদেশের কোনো আইনপ্রণেতার এভাবে বিদেশে দণ্ডিত হওয়ার এবং সাজার কারণে পদ বাতিলেরও এটাই প্রথম ঘটনা। মামলার তদন্তকালে পাপুলের সহযোগী হিসাবে কুয়েতের দুই পার্লামেন্ট সদস্য সাদুন হাম্মাদ আল-ওতাইবি এবং সালাহ আবদুলরেদা খুরশিদের নাম এসেছিল। কিন্তু জানুয়ারিতে বিচারিক আদালতে তার দুজন খালাস পেয়েছিলেন।

গতকাল আপিল আদালত সালাহ খুরশিদকে সাত বছরের কারাদ- দিয়েছেন এবং আল-ওতাইবির খালাসের আদেশ বহাল রেখেছে। অন্যদিকে পাপুলের কাজে সহায়তাকারী হিসাবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জারাহ এবং কুয়েতি দুই কর্মকর্তার সাজাও চার বছর থেকে বাড়িয়ে সাত বছর করেছেন আপিল আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status