ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
করোনা ওমিক্রন নিয়ে সব বন্দরে সতর্কবার্তা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 November, 2021, 5:02 PM

করোনা ওমিক্রন নিয়ে সব বন্দরে সতর্কবার্তা

করোনা ওমিক্রন নিয়ে সব বন্দরে সতর্কবার্তা

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে সব বন্দরে সতর্কবার্তা দিল স্বাস্থ্য অধিদপ্তর বিশ্বের কয়েকটি দেশে শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে দেশের সব বন্দরে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রবিবার অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডব্লিউএইচও ইতোমধ্যে ওমিক্রন ধরনটিকে উদ্বেগজনক বলেছে। আমরাও এ বিষয়ে সতর্ক আছি। বন্দরগুলোয় নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে।
নাজমুল ইসলাম আরও বলেন, গত ৩০ দিনে দেশে করোনা শনাক্তের নিম্নহার দেখা গেছে।  এ হার ২ শতাংশের নিচে থেকেছে।  কিন্তু এ পরিস্থিতিতে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়। এছাড়া বতসোয়ানা, ইসরাইল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি ও ইতালিতেও নতুন এ ধরনের সন্ধান মিলেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status