ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
মৃত্যুর মুখে দাঁড়িয়ে শেষ বার্তায় প্রেমিককে যা বলেছিলেন মরিয়ম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 November, 2021, 11:18 AM

মৃত্যুর মুখে দাঁড়িয়ে শেষ বার্তায় প্রেমিককে যা বলেছিলেন মরিয়ম

মৃত্যুর মুখে দাঁড়িয়ে শেষ বার্তায় প্রেমিককে যা বলেছিলেন মরিয়ম

ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে ২৭ নিহতের মধ্যে সবার আগে পরিচয় মিলেছে কুর্দিশ নারী মরিয়ম নুরী মোহাম্মদ আমিনের। তিনি উন্নত জীবনযাপনের আশায় অন্যান্যদের সঙ্গে ইনফ্লেটেবল ডিঙিতে চড়ে ইংল্যান্ডে যাওয়ার চেষ্টা করেছিলেন। তার প্রেমিক সেখানেই থাকতেন। ডিঙি যখন ডুবছিল তখনও তার প্রেমিকের সঙ্গে স্ন্যাপচ্যাটে বার্তা বিনিময় করছিলেন তিনি।

শনিবার (২৭ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। মরিয়ম তার শেষ বার্তায় জানিয়েছিলেন, ডিঙি ডুবতে শুরু করেছে। দ্রুত সাহায্য চলে আসবে বলে প্রেমিককে আশ্বস্তও করেন তিনি। কিন্তু সাহায্য আসতে আসতে অনেক দেরি হয়ে যায়।

মরিয়মের বন্ধু ইমান হাসান জানিয়েছেন, তার বন্ধু খুব নম্র এবং খুব বড় হৃদয়ের অধিকারী ছিল। এমন মৃত্যু কেউ চায় না। মরিয়ম একটা বাড়ি কিনে শান্তিতে থাকতে চেয়েছিল, ভালোভাবে বাঁচতে চেয়েছিল। এজন্য সে যুক্তরাজ্যে আসার চেষ্টা করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status