ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
নতুন ভাইরাসের নাম কেন হলো ওমিক্রন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 November, 2021, 11:04 AM

নতুন ভাইরাসের নাম কেন হলো ওমিক্রন

নতুন ভাইরাসের নাম কেন হলো ওমিক্রন

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের নাম রাখা হয়েছে ওমিক্রন। কেন এই নাম রাখা হলো? গ্রিক বর্ণমালার আলোকে নাম রাখার যে প্রথা প্রচলিত রয়েছে, তাতে এর নাম হওয়া উচিত ছিল 'জাই'। অনেকে এর উচ্চারণ করেন 'শি'। এই উচ্চারণের সাথে আবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নামের মিল রয়েছে। ঘটনাটি কি এ কারণেই ঘটেছে?


গ্রিক বর্ণমালার অক্ষর দিয়েই করোনাভাইরাসের বিভিন্ন রূপের নামকরণ করা শুরু করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই নিয়ম মেনেই করোনার প্রথম সন্ধান পাওয়া রূপের নাম ‘আলফা’ রাখা হয়েছিল। এভাবেই পর্যায়ক্রমে অন্য ভ্যারিয়েন্ট বা রূপগুলোর নাম রাখা হয়েছিল ‘বিটা’, ‘গামা’, ‘ডেল্টা’ ও ‘কাপ্পা’। কিন্তু সদ্য সন্ধান পাওয়া করোনার নয়া রূপের নামকরণে সেই নিয়ম ভাঙল হু।

দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া ওই করোনাভাইরাসের রূপ বি.১.১.৫২৯-এর নাম ‘ওমিক্রন’ দিয়েছে হু। যা গ্রিক বর্ণমালার ১৫ নম্বর অক্ষর। অন্য দিকে, হু-এর পদ্ধতি অনুযায়ী এই রূপের নাম গ্রিক বর্ণমালার ১৩ নম্বর অক্ষর ‘নিউ’ (Nu) অথবা ১৪ নম্বর অক্ষর ‘জাই’ (Xi) হওয়া উচিত ছিল বলেই অনেকে দাবি করেছেন।




বিশেষজ্ঞদের যুক্তি, ইংরেজি শব্দ ‘নিউ’-এর সাথে গ্রিক বর্ণমালার অক্ষর ‘নিউ’-এর উচ্চারণ মিলে যাওয়ায় নয়া রূপের উৎপত্তির সময় নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেই ওই অক্ষরটি এড়িয়ে যাওয়া হয়েছে। এই যুক্তিকে মেনে নিলেও পরের ‘জাই’ অক্ষরকে কেন বাদ দিলো হু? জোরালো হয়েছে এই প্রশ্ন।

অনেকের দাবি, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)-এর নামের বানানের সঙ্গে ‘জাই’ অক্ষর মিলে যাওয়ায় সচেতনভাবেই তা এড়িয়ে যাওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর সম্পাদক পল নুকি হু-এর এক সূত্রের উদ্ধৃতি উল্লেখ করে জানিয়েছেন, করোনার নতুন রূপের নাম ‘জাই’ রাখা হলে তা একটি নির্দিষ্ট অঞ্চলকে ‘কলঙ্কিত’ করত।

আবার মহামারী বিশেষজ্ঞ মার্টিন কুলডর্ফ যে জবাব দিয়েছেন, সেটিও বিবেচনায় রাখার দাবি রাখে। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের এই অধ্যাপক জানিয়েছেন, ঘটনাটির যথাযথ কারণ রয়েছে। তাঁর দাবি, নয়া ভ্যারিয়েন্টের নাম যদি Nu দেয়া হতো, তাহলে পরে কোনো স্ট্রেন প্রকাশ্যে এলে নাম Xi দিতে হতো। আর সেই কারণেই আলফা থেকে ল্যাম্বডার যাত্রাপথ পেরোনোর পর Nu -কে বাতিল করে দেয়া হলো, যাতে Xi -এর কাঁটা এড়ানো যায়।

করোনাভাইরাসের উৎপত্তি চীনে বলে অনেকে দাবি করে থাকে। একাধিক দেশের এই দাবি ঘিরে প্রায়ই বিতর্ক দেখা দেয়। শুধু তাই নয়, ওই সময় হু-এর বিরুদ্ধে চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন অনেকে। হয়তো সেই সব বিষয় মাথায় রেখেই ‘জাই’ অক্ষর এড়িয়ে নতুন রূপের নাম হু ‘ওমিক্রন’ রেখেছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। সূত্র : আনন্দবাজার পত্রিকা ও এই সময়


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status