ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
দুই শোতে ফারিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 November, 2021, 4:30 PM

দুই শোতে ফারিয়া

দুই শোতে ফারিয়া

ঢালিউডের এই সময়ের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। টানা একসঙ্গে দুটি শোতে অংশ নেবেন। একটি বিদেশে ও অন্যটি দেশের মাটিতে। প্রথমে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় একটি স্টেজ শোতে অংশ নিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা ছাড়ছেন নুসরাত ফারিয়া। দেশটির শারজাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৩রা ডিসেম্বর ‘বাংলাদেশ-ইউএই ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল-২০২১’ শীর্ষক আয়োজনে যোগ দেবেন এ চিত্রনায়িকা। নুসরাত ফারিয়া জানান, ১লা ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত পৌঁছবেন তিনি। ২৫ মিনিটের মতো সময় তিনি মঞ্চে পারফর্ম করবেন। শো শেষ করেই দেশে ফিরবেন।


আর ফিরেই ৪ঠা ডিসেম্বর ঢাকায় আরেকটি শোতে অংশ নেবেন তিনি। এদিকে, শো শেষেও বিশ্রাম পাবেন না ফারিয়া। ৫ই ডিসেম্বর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিতে হবে। সিনেমায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন। নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্যদিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।


এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া। চলচ্চিত্রের পাশাপাশি গানেও  সরব ফারিয়া। ২রা নভেম্বর ‘হাবিবি’ শিরোনামে নতুন একটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। এর আগে ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে একটি গানের মধ্যদিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল ফারিয়ার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status