|
যশোরের বাঘারপাড়ায় নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে জরিমানা
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি
|
|
যশোরের বাঘারপাড়ায় নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে জরিমানা বাঘারপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত এ অভিযানের নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে দেয়ালে পোস্টার ও বিলবোর্ড লাগানোর দায়ে জহুরপুর ইউনিয়নে ছয়জন ও রায়পুর ইউনিয়নে দু’জন প্রার্থীর লোকজনকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনের আচরণবিধিতে পোস্টার লাগানো বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেয়া আছে। সেসব নির্দেশনা না মানায় জরিমানা করা হচ্ছে। একইসঙ্গে যথাযথভাবে আচরণবিধি মানতে সচেতন করা হচ্ছে নির্বাচনে অংশগ্রহনণকারী সব প্রার্থীদের। আচরণবিধি ভঙ্গকারী কোন প্রার্থীকেই ছাড় দেয়া হবে না।ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
