|
বিপাকে শ্রীলেখা
বিনোদন ডেস্ক
|
![]() বিপাকে শ্রীলেখা শ্রীলেখার সেই ইনস্টাগ্রাম পোস্ট নিমেষেই ভাইরাল হয়, আর অভিনেত্রীর কাছে চলে আসে ভুরি ভুরি বিয়ের প্রস্তাব। মহা ফ্যাসাদে পড়েছেন শ্রীলেখা, অতিষ্ট হয়ে ফেসবুকের দেওয়ালে তিনি লিখেই দিলেন, আমি মজা করছিলাম। শ্রীলেখা জানিয়েছেন তার মেসেঞ্জারে মেয়ের বয়সী ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে, ঘটনায় বেশ নাজেহাল অভিনেত্রী। শ্রীলেখা লেখেন, কী মুশকিল মেয়ের বসয়ী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! ওরে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না। ওটা মজা করছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়। এর আগে সোমবার একদম পরিপাটি করে সেজেগুজে ছবি পোস্ট করেন শ্রীলেখা। খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল। আর হাসি মুখে শ্রীলেখার প্রশ্ন, ‘মেয়ে পছন্দ?’ আর শ্রীলেখার পুনর্বিবাহ নিয়ে চর্চার নিয়ে মূলে এই পোস্ট। গত আট বছর ধরে শ্রীলেখা জীবনে সম্পূর্ণ একা। মেয়ে আর চারপেয়ে পোষ্যদের ঘিরেই তার জীবন। ২০১৩ সালে শিলাদিত্য সান্যালের সঙ্গে ১০ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন শ্রীলেখা। তাদের একমাত্র মেয়ে ঐশী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
