|
শিখদের নিয়ে মন্তব্যে
কঙ্গনাকে দিল্লি বিধানসভায় তলব
নতুন সময় প্রতিবেদক
|
![]() কঙ্গনাকে দিল্লি বিধানসভায় তলব শিখ সম্প্রদায়কে ‘খালিস্তানি সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন বলে এরই মধ্যে মঙ্গলবার মুম্বইয়ে একটি মামলা হয়েছে তার বিরুদ্ধে। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমানজনক মন্তব্য করেছেন শিখদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে মামলায়। ফলে মুম্বইভিত্তিক ৪৭ বছর বয়সী ব্যবসায়ী অমরজিত সিং সাঁধু এই মামলা করেছেন। তার সঙ্গে ছিলেন দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি এবং শিরোমনি আকালি দলের নেতারা। তারা অভিযোগে বলেছেন, ভারতে কৃষকদের প্রতিবাদ বিক্ষোভকে ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে কঙ্গনা রানাউত ‘খালিস্তানি’ আন্দোলন হিসেবে উল্লেখ করেছেন। তিনি শিখ সম্প্রদায়কে ‘খালিস্তানি টেরোরিস্টস’ বলে আখ্যায়িত করেছেন। সম্প্রতি ইন্সটাগ্রামে পোস্ট করা সাম্প্রতিক সময়ের বিতর্কিত এই অভিনেত্রীর পোস্টও এক্ষেত্রে তুলে ধরা হয়। এতে তিনি লিখেছেন- খালিস্তানি সন্ত্রাসীরা আজ সরকারের হাত পাকিয়ে দিতে পারে। কিন্তু একজন নারীর কথা কখনো ভুলবেন না। একজন নারী প্রধানমন্ত্রী তাদেরকে তার জুতার নিচে পিষে ফেলেছিলেন। তিনি এই জাতিকে যতই কষ্ট দিয়ে থাকুন না কেন, তবে তিনি তাদেরকে নিজের জীবনের বিনিময়ে মশার মতো পিষে মেরেছেন। কিন্তু তিনি দেশকে বিভক্ত হতে দেননি। ৩৪ বছর বয়সী কঙ্গনা রানাউত এই পোস্ট দেয়ার একদিন পরই খার পুলিশ স্টেশনে এই মামলা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
