ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
প্রিয়াংকা চোপড়া চমকে দিলেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 November, 2021, 8:54 AM

প্রিয়াংকা চোপড়া চমকে দিলেন

প্রিয়াংকা চোপড়া চমকে দিলেন

আমি প্রেগনেন্ট- ঠিক এই দুটি শব্দ উচ্চারণ করেই স্বামী নিক জোনাসকে চমকে দিলেন প্রিয়াংকা চোপড়া। চমকে দিলেন দর্শকদেরও। তাও আবার চ্যাট শোয়ের মঞ্চে। একদিকে গত দু’দিন ধরে সোশ্যাল মিডিয়া সরগরম নিক-প্রিয়াঙ্কা ডিভোর্সের সম্ভাবনায়, অন্যদিকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর।

আসলে বিষয়টি কি? গতকাল  নেটিফ্লিক্সে ‘জোনাস ব্রাদারস ফ্যামিলি রোস্ট’ শোতে এই শোয়ের হোস্ট কেনান থম্পসন, ৩ জোনাস ভাই কেভিন, জো এবং নিককে নিয়ে বসেছিলেন আড্ডায়।

আর ৩ ভাইয়ের সঙ্গে ছিলেন ৩ অর্ধাঙ্গিনী- ড্যানিয়েল জোনাস, সোফি টার্নার এবং প্রিয়াংকা চোপড়া। মজার এই শোয়ে সবচেয়ে বড় চমক দিয়েছেন দেশি গার্ল প্রিয়াংকা। স্বামী নিক জোনাসকে সবার সামনে রোস্ট করার দায়িত্ব নিয়েছিলেন নিজের হাতে।


এমন সুযোগ হাতছাড়া করতে চাইলেন না নায়িকা। প্রথমেই নিককে মজা করে খোঁচা মারলেন তার অসফল অভিনয় ক্যারিয়ারের জন্য। তবে একইসঙ্গে জানালেন নতুন কিছু শিখতে তারা একে অপরকে সব সময় সাহায্য করে থাকেন। টিকটক কীভাবে ব্যবহার করতে হয় সেটা যেমন নিক তাকে শিখিয়েছেন, তেমনই তিনি নিককে অভিনয়ের পাঠ দেন সময় পেলেই। দাঁড়ান, দাঁড়ান। ৩ ভাইকে উদ্দেশ্য করে প্রিয়াংকার মন্তব্য, তাদের সবার ফলোয়ারের সংখ্যা যোগ করলেও তার ফলোয়ার সংখ্যার সঙ্গে পাল্লা দিতে পারবেন না জোনাস ভাইরা।


তবে সবচেয়ে মজার মোড় আসে শেষের দিকে। নিকের চোখের দিকে তাকিয়ে প্রিয়াংকা বলেন, আমরা এক্সপেকটিং। খানিক থেমে তিনি যোগ করেন, আজ রাতে ড্রাঙ্ক হবো। কাল বেলা অবধি ঘুমাবো। তার কথা শেষ হতে না হতেই হাসিতে ফেটে পড়েন স্টুডিওর উপস্থিত দর্শকরা। স্ট্যান্ডি ওভেশন পান দুই জা সোফি এবং ড্যানিয়েলের থেকে। ইনস্টাগ্রামের প্রোফাইলে নিজের নাম থেকে নিক জোনাস-এর পদবি বাদ দিয়েছেন প্রিয়াংকা চোপড়া।


দুয়ে দুয়ে চার করার অঙ্ক কষা শুরু করে দেন নেটিজেনরা। তাহলে কি এবার ডিভোর্সের পথে নিকিয়াঙ্কা? পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আসরে নামলেন প্রিয়াংকা চোপড়ার মা মধু চোপড়া। রীতিমতো বিবৃতি জারি করে বললেন, নিক ও প্রিয়াংকার বিবাহ বিচ্ছেদের যে খবর রটেছে তা এক্কেবারে ভুয়া। এর মধ্যে কোনো সত্যতা নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status