|
পাত্র খুঁজছেন শ্রীলেখা
নতুন সময় প্রতিবেদক
|
![]() পাত্র খুঁজছেন শ্রীলেখা মেকআপবিহীন লুকে ছবি পোস্ট করতেও পিছপা হন না শ্রীলেখা। এবার সেজেগুজে সামনে এলেন তিনি। খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল। হাসিমুখে শ্রীলেখার প্রশ্ন—‘মেয়ে পছন্দ?’ পোস্টটি ফেসবুকে করেছেন তিনি। তার পরই প্রশ্ন উঠেছে- আচমকা এমন পোস্ট কেন করলেন শ্রীলেখা? তবে আবারও সাতপাকে বাঁধা পড়তে চাচ্ছেন তিনি। সত্যি কি বিয়ের জন্য পাত্র খুঁজছেন? শ্রীলেখা বলেন, ‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালোবাসি। সেজেগুজে ছবি তুলেছি। মনে হলো সবাইকে দেখাই! আর নিজেকে পরখ করে দেখতে দোষ কী?’ এ অভিনেত্রী বলেন, ‘মেয়ে পছন্দ মানে বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমন তো কোনো কথা নেই। কেউ নিজের মেয়ে হিসেবেও তাকে পছন্দ করতে পারে। চাইলে মেয়ে হিসেবে আমাকে দত্তকও নিতে পারেন।’ শ্রীলেখা মিত্র ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের এ সংসারে রয়েছে এক কন্যাসন্তান। তবে দীর্ঘদিনের সংসারজীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
