|
চীন-যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিশ্বকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে উপকৃত করবে: এমপি নাবিল
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, নতুন সময় প্রতিবেদক
|
![]() চীন-যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিশ্বকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে উপকৃত করবে: এমপি নাবিল চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া ওই সম্মেলন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বিভিন্ন দেশের রাজনীতিবিদ এবং কূটনীতিকদের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কোন্নয়ন দুই দেশের জন্য তথা পুরো পৃথিবীর জন্যই উপকারী বলে মন্তব্য করেছেন বিদেশি বিশেষজ্ঞরা। বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সরকার দলীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, "উভয় পক্ষের জন্য একে অপরকে আরও ভালোভাবে বুঝতে আলোচনা ফলপ্রসূ হয়েছে। চীন-যুক্তরাষ্ট্রের চমৎকার সম্পর্ক উভয় পক্ষের জন্যই উপকারী হবে এবং সারা বিশ্বকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে উপকৃত করবে।" এদিকে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি ফোরামে যোগদানের সময় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছেন, ভার্চুয়াল বৈঠকটি একটি "ভাল শুরু"।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
