ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩
২০শে নভেম্বর আসছেন র‌্যাপার শুভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 November, 2021, 10:23 AM

২০শে নভেম্বর আসছেন র‌্যাপার শুভ

২০শে নভেম্বর আসছেন র‌্যাপার শুভ

এক সিনেমা দিয়ে শুভ একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন। ‘মিশন এক্সট্রিম’- সিনেমার জন্য শুরু থেকেই নতুন নতুন চ্যালেঞ্জ নিতে দেখা গেছে এই অভিনেতাকে। পুলিশ অ্যাকশন থ্রিলারটির জন্য ব্যাপকভাবে বডি ট্রান্সফরমেশন করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এবার এই সিনেমার জন্য গায়ক হিসেবেও ধরা দিচ্ছেন শুভ। ‘মিশন এক্সট্রিম’র জন্য প্রথমবার অ্যাকশন র‌্যাপ সং গেয়েছেন তিনি।

‘কইরা দেখা’- শিরোনামের গানটির সংগীত পরিচালনা করেছেন অদিত। কথা লিখেছেন ব্ল্যাক জ্যাং। এটি মূলত সিনেমাটির প্রোমশনাল সং হিসেবে ২০শে নভেম্বর প্রকাশ পেতে যাচ্ছে প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, অ্যাকশনের সঙ্গে র‌্যাপের একটা নিবিড় সম্পর্ক রয়েছে যা আমাদের চলচ্চিত্রে খুব একটা দেখা যায় না। অন্যদিকে দেশের র‌্যাপ লাভারের সংখ্যাও কম নয়। তাই তাদের কথা বিবেচনা করে আমরা প্রমোশনাল সং হিসেবে একটি র‌্যাপ উপহার দিচ্ছি। আশা করি সবারই এটা ভালো লাগবে। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ আগামী ৩রা ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। পুলিশ অ্যাকশন থ্রিলারটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘মাসলম্যান’ খ্যাত অভিনেতা আরেফিন শুভ। এ

ছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপুসহ অনেকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status