|
রহস্য তৈরি করেছেন অমৃতা
নতুন সময় ডেস্ক
|
![]() রহস্য তৈরি করেছেন অমৃতা আর তার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ শোবিজ অঙ্গন থেকে বিচ্ছিন্ন রয়েছেন এ নায়িকা। করোনার প্রথমে বাসাতেই থেকেছেন অমৃতা। বাসায় বসে কয়েকটি লাইভেও সে সময় অংশ নিয়েছেন। এদিকে গত বছরের জুন নাগাদ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পড়াশোনা করছিলেন অমৃতা। তার জন্য অনলাইন ক্লাসেও অংশ নিচ্ছিলেন। অমৃত সে সময় বলেন, আমি পড়াশোনার পাশাপাশি সামনে ব্যবসায় মন দেবো। কারণ মিডিয়ার ওপর নির্ভর আমি আগেও ছিলাম না, এখনো নেই। সামনেও থাকতে চাই না। আর যে অবস্থা তৈরি হয়েছে তাতে আমার মনে হয় চলচ্চিত্রের অবস্থা সহসাই ঠিক হচ্ছে না। হলেও অনেক সময় লাগবে। করোনা পরিস্থিতিই কবে নাগাদ ঠিক হয় তারও ঠিক নেই। তাছাড়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আমরা একটু সমস্যার মধ্যেই আছি। এফডিসি’র পরিচালকরা আপডেট হচ্ছেন খুব কম। তাছাড়া নাটকের পরিচালকরা ছবি নির্মাণ করলেও তারা নাটকের শিল্পীদেরই নিচ্ছেন। সেদিক থেকে আমরা যারা চলচ্চিত্রে কাজ করতে এসেছি, তারা যেমন গল্প, চরিত্র ও আধুনিক সিনেমায় কাজ করতে এসেছি তারা সেটা পারছি না। এটা বড় একটি সমস্যা। তারপরও পরিস্থিতি ঠিক হলে হয়তো কাজ করলেও করতে পারি। কিন্তু তারপর থেকেই ফেসবুক থেকে বিদায় নেন অমৃতা। শোবিজে তার ঘনিষ্ঠজনরাও অমৃতার খোঁজ জানেন না। কারণ তিনি কারও সঙ্গেই যোগাযোগ করছেন না। এমনকি মাসের পর মাস তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। সবমিলিয়ে আড়ালে থেকে এক ধরনের রহস্য তৈরি করেছেন অমৃতা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
