ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মির্জা আব্বাস বুকে ব্যথা নিয়ে হাসপাতালে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 November, 2021, 10:54 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 17 November, 2021, 10:58 AM

মির্জা আব্বাস বুকে ব্যথা নিয়ে হাসপাতালে

মির্জা আব্বাস বুকে ব্যথা নিয়ে হাসপাতালে

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাসপাতালটির সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি।


তিনি বলেন, শাহজাহানপুরের নিজ বাসায় অবস্থানকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় রাতেই হাসপাতালে নেয়া হয় মির্জা আব্বাসকে। সেখানে চিকিৎসকরা দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় কিছু ওষুধ দিয়েছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ। মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য তার স্ত্রী আফরোজা আব্বাস দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও জানান ডা. রফিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status