ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
যৌন নিপিড়নে মামলার আসামি গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 13 November, 2021, 2:27 PM

যৌন নিপিড়নে মামলার আসামি গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

যৌন নিপিড়নে মামলার আসামি গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে ৫ম শ্রেণী পড়ুয়া শিশুকে যৌন নিপিড়নে মামলার আসামি মো. ইলিয়াছ হোসেন ফরাজীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চাড়াখালি বাজারে স্থানীয় জনতার ব্যানারে আধ ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন হালিমা বেগম, নাজমা আক্তার, ভূক্তভোগীর সহপাঠি মেহেজাবিন, ভূক্তভোগীর পিতা নাসির খান প্রমূখ। বক্তরা বলেন, গত ৯ নভেম্বর পুলিশ মামলা রেকর্ড করলেও এখন পর্যন্ত ঐ মামলা একমাত্র আসামি ইলিয়াছ হোসেন ফরাজীকে গ্রেপ্তার করতে পারেনি। তাই অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় তারা। যা দেখে আর কেউ শিশুদের সাথে এমন আচরণ করার সাহস না করে। অন্যথায় তারা আরো কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status