ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
কলমাকান্দায় আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 November, 2021, 2:35 PM

কলমাকান্দায় আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার

কলমাকান্দায় আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা আওয়ামী লীগরে উদ্যোগে অনুষ্ঠিত সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের ১৯ জন নেতা কর্মীকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটির সকল প্রকার দলীয় কার্যক্রম এবং নির্বাচনী কর্মকান্ড স্থগিত ঘোষনা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এম.পি।

বহিষ্কৃত নেতাকর্মী গণ হলো- কলমাকান্দা ইউনিয়নের আব্দুল আলী বিশ্বাস ও গোলাম হোসেন। নাজিরপুর ইউনিয়নের হাজী আব্দুল কুদ্দুছ বাবুল ও রাজু আহম্মেদ সাজু। পোগলা ইউনিয়নের মোঃ রফিকুল ইসলাম, মোঃ রাসেল মিয়া, রতন মিয়া, মোজাম্মেল আলম খান ও শান্তু মিয়া। বড়খাপন ইউনিয়নের মোঃ শফিকুল ইসলাম ও মৃদুল রায় তালুকদার। খারনৈ ইউনিয়নের মোঃ চানঁ মিয়া দেওয়ানী। কৈলাটি ইউনিয়নের ডাঃ বাছির উদ্দিন, আজিজুর রহমান সোনা মিয়া। রংছাতি ইউনিয়নের আফতাব উদ্দিন, হাসান আল মামুন,মীর আইয়ুব নবী, আব্দুল রাজ্জাক, সুরুজ মিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status