ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 November, 2021, 1:58 PM

ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা

ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা

ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। আহত যাত্রীর নাম আব্দুল হামিদ (৫৫)।

তার বাসা নগরের এনায়েত বাজার এলাকায়।

শুক্রবার (১২ নভেম্বর) রাতে নগরের লালখান বাজার ইস্পাহানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  

বাসের চালক মো. আশরাফ ও হেলপার মো. হানিফকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল হামিদ দুই নম্বর গেইট থেকে লালখান বাজার পর্যন্ত পাঁচ টাকা ভাড়া দেন। হেলপার তার কাছ থেকে ৮ টাকা দাবি করে। কিন্তু হামিদ তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাস হেলপার হামিদকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন।

আব্দুল হামিদ বলেন, আমি দুই নম্বর গেইট মোড় থেকে লালখান বাজার যাচ্ছিলাম। ওয়াসা মোড় পার হতেই হেলপার আমার কাছ থেকে ভাড়া চাইলে আমি ৫ টাকা  দেই। কিন্তু সে ৮ টাকা দাবি করে। আমি বেশি টাকা দিতে না চাইলে সে অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায়ে আমাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়৷

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, বহদ্দারহাট থেকে পতেঙ্গাগামী ১০ নম্বর (চট্টমেট্রো জ-১১-১৮৭২) বাসে আব্দুল হামিদ দুই নম্বর গেইট থেকে লালখান বাজার যাবেন। সেখান থেকে লালখান বাজার ৫ টাকা ভাড়া দেন। এ নিয়ে হেলপারের সঙ্গে তার তর্ক হয়। একপর্যায়ে হামিদকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। পরে তাকে স্থানীয়রা আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আব্দুল হামিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।  


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status