ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
রাষ্ট্রপতি কিশোরগঞ্জে নিজ বাড়ি গেলেন সাত দিনের সফরে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 13 November, 2021, 1:10 PM

রাষ্ট্রপতি কিশোরগঞ্জে নিজ বাড়ি গেলেন সাত দিনের সফরে
সাত দিনের সফরে শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জে গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি হেলিকপ্টারযোগে মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় রাষ্ট্রপতিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল স্বাগত জানান।

পরে তাঁকে ডাকবাংলো মাঠে গার্ড অব অনার দেওয়া হয়। ডাকবাংলো থেকে তিনি মিঠামইনের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য, রাষ্ট্রপতি পুত্র রেজওয়ান আহম্মদ তৌফিক, উপজেলা চেয়ারম্যান আছিয়া আলমসহ রাষ্ট্রপতির সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

আজ শনিবার তিনি অষ্টগ্রাম যাবেন। সেখানে উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে সন্ধ্যায় স্থানীয় গণমান্য লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। রবিবার তিনি মিঠামইন, সোমবার ইটনা ও মঙ্গলবার কিশোরগঞ্জ সদরে যাবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status