ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অমিতাভ বচ্চনের ব্যক্তিগত ‘সম্পদ’ নিলামে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 November, 2021, 7:02 PM

অমিতাভ বচ্চনের ব্যক্তিগত ‘সম্পদ’ নিলামে

অমিতাভ বচ্চনের ব্যক্তিগত ‘সম্পদ’ নিলামে

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের কাছ থেকে পাওয়া যে কোনো কিছুই ভক্তদের কাছে এক প্রকারের উপহার। তাই স্বয়ং ‘বিগ বি’ এবার নিজের সম্পদ উপহার দেবেন অনুরাগীদের। নিজের ছবির সই করা ডিজিটাল পোস্টার, নিজের রেকর্ড করা কবিতা ইত্যাদি নিলামে তুলছেন তিনি। তবে সরাসরি সেসব জিনিস ক্রেতারা পাবেন না। তা তারা পাবেন নন-ফাঞ্জিবল রিটার্নসের (এনএফটি) শর্তে। এই নিলাম হচ্ছে সোমবার। খবর ইন্ডিয়া টুডের।

এনএফটি এক ধরনের ডিজিটাল ফাইল, যা ‘ব্লকচেন’ নামে এক ধরনের ডিজিটাল লেজারে জমা থাকে। এগুলো ফটো, ভিডিও, অডিও অথবা অন্য যে কোনো ডিজিটাল ফাইল হতে পারে।

ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে তার মালিকানা জনসমক্ষে ব্যক্ত করা যায়। যিনি এনএফটি কিনছেন, তিনি তার ইচ্ছানুসারে যতবার খুশি তা কপি বা শেয়ার করতে পারেন। কিন্তু তা বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সির মতো ব্যবহার করতে পারেন না।

অমিতাভের ‘শোলে’ ছবির এনএফটি অর্থাৎ পোস্টারসহ আরও অন্যান্য জিনিসের দাম সাড়ে ৯ হাজার ডলার। বাবা হরিবংশ রায় বচ্চনের কাব্য ‘মধুশালা’ পাঠ করে তা রেকর্ড করেছেন অমিতাভ। তবে সেই রেকর্ডিংয়ের দাম কত, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

এ ছাড়া এই নিলামে এক ধরনের ‘লুট বক্স’ থাকবে। সেটির

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status