|
চব্বিশ ঘণ্টায় আরও ১৪৬ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি
নতুন সময় প্রতিবেদক
|
![]() চব্বিশ ঘণ্টায় আরও ১৪৬ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৪৬ জন ডেঙ্গিরোগীর মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৩ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮১ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হন ২২ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৭৫৬ জন ডেঙ্গিরোগী ভর্তি রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গিরোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গি জ্বরে মারা গেছেন ৯১ জন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
