ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুরবান নগর ইউনিয়নে পরিবর্তন চায় জনগণ
সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আফজল নুরের বিশাল জনসভা
মাইনুল হক সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: Monday, 1 November, 2021, 1:47 PM

সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আফজল নুরের বিশাল জনসভা

সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আফজল নুরের বিশাল জনসভা

আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ কুরবান নগর ইউনিয়নের জনগন মনোনীত সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আফজল নুর আফজলের পক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ১০টায় কুরবাননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাসীর আয়োজনে গোদারগাও পয়েন্টে এক বিশাল জনসভার আয়োজন করা হয়।


উক্ত জনসভায় মাইজবাড়ী, বদিপুর, খাইমতর, গোদারগাও, লালাচরসহ কুরবাননগর ইউনিয়নের প্রায় ১৪টি গ্রামের কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন। জনসেবায় তৃণমূল মানুষেরা তাদের মনোনীত সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করে কুরবাননগর ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে পুরাতন চেয়ারম্যানকে পরিবর্তন করে নতুন প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্দ হয়ে আগামী ২৮ নভেম্বর ভোটের মাধ্যমে আফজলনুরকে চেয়ারম্যান পদে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন।


নির্বাচনী জনসভায় গোদারগাও এলাকার ব্যবসায়ী মো: আব্দুল হেকিমের সভাপতিত্বে ও হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনগন মনোনীত সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আফজলনুর , সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এড. আবুল হোসেন, এলাকার মুরব্বি আব্দুর রাজ্জাক, সাবেক ইউ/পি সদস্য আব্দুল মান্নান, আছদ্দর আলী,ব্যবসায়ী আব্দুল হাফেজ, মখলেছ মিয়া,ওারিশ আলী, শফিক মুহরী, জহুর মিয়া, মো: পারভেজ মিয়া, নুর মোহাম্মদ,আমির উদ্দিন লিয়াকত আলী, গিয়াস উদ্দিন, রজব আলী, আকবর আলী,আব্দুর রহমান, আলীনুর, আবুল বক্কর প্রমূখ।


এসময় চেয়ারম্যান প্রার্থী আফজলনুর আফজল সকলের কাছে দোয়া চেয়ে তাকে কুরবান নগর ইউনিয়ন নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান পদে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান  জানান। চেয়ারম্যান নির্বাচিত হলে কুরবান নগর ইউনিয়ন বাসীর উন্নয়ণে কাজ করারও প্রতিশ্রুতি  ব্যক্ত করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status