ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইয়েমেনে মসজিদে ক্ষেপণাস্ত্র হামলায় ২৯ জন হতাহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 November, 2021, 1:54 PM

ইয়েমেনে মসজিদে ক্ষেপণাস্ত্র হামলায় ২৯ জন হতাহত

ইয়েমেনে মসজিদে ক্ষেপণাস্ত্র হামলায় ২৯ জন হতাহত

ইয়েমেনের মারিব প্রদেশে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ২৯ জন বেসামরিক হতাহত হয়েছেন। এদের মধ্যে কতজন নিহত হয়েছেন তা পরিষ্কার নয়। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। দেশটির তথ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

সোমবার এক টুইট বার্তায় তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানি বলেন, হুথিরা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে একটি মসজিদ এবং একটি মাদরাসা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মারিবের গভর্নরের কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় রোববার শেষের দিকে ওই হামলা চালানো হয়েছে। তবে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে ওই হামলার দায় স্বীকার করা হয়নি।

গত কয়েক মাস ধরেই ইয়েমেন সরকার এবং হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। জাতিসংঘের এক হিসাব অনুযায়ী, মারিবে দু'পক্ষের সংঘর্ষে প্রায় ১০ হাজার মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে।

সিরিয়ার উত্তরাঞ্চলে আন্তর্জাতিক স্বীকৃত সরকারের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি ছিল মারিব। কিন্তু ওই এলাকায় এখন সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। ইতোমধ্যেই সেখানে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে।

ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাতে দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে। বিশেষ করে হুথিনিয়ন্ত্রিত এলাকায় বিধিনিষেধের কারণে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। জাতিসংঘ বলছে, ওই অঞ্চলের মানুষ বিশ্বের সবচেয়ে তীব্র মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। সেখানে খাদ্য সংকটে পড়েছেন ১ কোটি ৬০ লাখ মানুষ।

২০১৪ সালে সৌদি সমর্থিত সরকারকে সরিয়ে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এরপর ২০১৫ সালের মার্চে ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ শুরু করে সৌদি জোট। হুথিরা বলছে তারা দেশের দুর্নীতি এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status