|
নন্দীগ্রামে আদিবাসী শিক্ষার্থীদের জন্য রঞ্জনি গণগ্রন্থাগার উদ্বোধন
নন্দীগ্রাম প্রতিনিধি
|
![]() নন্দীগ্রামে আদিবাসী শিক্ষার্থীদের জন্য রঞ্জনি গণগ্রন্থাগার উদ্বোধন উপজেলার সদর ইউনিয়নের হাটলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আদিবাসী সংস্কৃতি বিষয়ক গবেষক অমিত হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া। পরে আদিবাসী কিশোরী শিক্ষার্থীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্যগীত পরিবেশন করে। রঞ্জনির পক্ষ থেকে গণগ্রন্থাগারের জন্য বই এবং প্রমিলা খেলোয়াড়দের মাঝে ফুটবল-জার্সি প্রদান করেন অতিথিরা। এসময় সাংবাদিক মিজানুর রহমান মুকুল, সাখাওয়াত হোসেন হানিফ, রাজু আহমেদ লিটন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরফানুল ইসলাম ইফতু, বগুড়া আজিজুল হক কলেজের শিক্ষার্থী রয়েল সুলতান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল বারী, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম সহ দুই শতাধিক আদিবাসী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন ভজন টপ্পো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শ্রীপুরে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক শ্রমিক দলের নেতার উপর হামলা ও হুমকি, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
সেনবাগে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত
নাঙ্গলকোটে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য
