|
বাংলাদেশে কার্যকরী বন্ড মার্কেট চালুর তাগিদ: সালমান এফ রহমানের
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাংলাদেশে কার্যকরী বন্ড মার্কেট চালুর তাগিদ: সালমান এফ রহমানের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মুখ্য সচিব ও ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)-এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। সালমান এফ রহমান বলেন, সরকার দেশের বেসরকারি খাতের বিকাশে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানে নিরলসভাবে কাজ করছে এবং বর্তমান সরকার জ্বালানি, বিদ্যুৎ, টেলিভিশন, মোবাইল, ব্যাংকিং, ইন্স্যুরেন্স প্রভৃতি খাতে বেসরকারি বিনিয়োগের জন্য সুযোগ উন্মুক্ত করেছে। অবকাঠামো খাতে টেকসই ও দীর্ঘমেয়াদি ঋণ সহায়তার প্রাপ্তির জন্য আমাদেরকে আরও কৌশলী হতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। বাংলাদেশে একটি কার্যকরী বন্ড মার্কেট চালুকরণের উপর গুরুত্বরোপ করে বলেন, এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যকার সমন্বয় বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে আমাদের ব্যাংকসমূহে প্রচুর অলস টাকা রয়েছে, যদি আমরা এ ধরনের অলস টাকা বন্ডে স্থানান্তরিত করতে পারি, তাহলে আমাদের অর্থনীতি সত্যিকার অর্থে উপকৃত হবে। মো. নজিবুর রহমান বলেন, সরকার আমাদের অবকাঠামো খাতের উন্নয়নে বেশকিছু প্রকল্প হাতে নিয়েছে, যেগুলো বাস্তবায়িত হলে অবকাঠামো খাতে উল্লেখজনক অগ্রগতি পরিলক্ষিত হতো। তবে এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি ঋণ সহায়তা। তিনি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে দেশের বেসরকারি খাতের মধ্যকার পার্টনারশিপ আরও জোরারোপের উপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের পুঁজিবাজার এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অবকাঠামো খাতের টেকসই উন্নয়নের কোনো বিকল্প নেই। তিনি জানান, আমাদের অবকাঠমো খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে এবং জিডিপি’র ৪% এখাতের উন্নয়নে ব্যয় করা হচ্ছে, যেখানে প্রতিবেশী দেশগুলো ডিজিপি’র প্রায় ৫ থেকে ১০ শতাংশ এজন্য বিনিয়োগ করে থাকে। এমতাবস্থায় ডিসিসিআই সভাপতি অবকাঠামো খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি ঋণ সহায়তা নিশ্চিতকল্পে বেসরকরি খাতকে সম্পৃক্ত প্রয়োজন বলে মত প্রকাশ করেন। ওয়েবিনারে নির্ধারিত আলোচনায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ, স্ট্যাডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অফ ফিন্যান্সিয়াল মার্কেট মুহিত রহমান, প্রাণ-আরএফএল গ্রুপ’র চেয়ারম্যান এবং সিইও আহসান খান চৌধুরী এবং টেকনাফ সোলারটেক-এর ব্যবস্থপনা পরিচালক নূহের লতিফ খান অংশগ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ বলেন, অবকাঠামো খাতের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদানে সরকারের নিজস্ব সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি বন্ড চালুর জন্য পুঁজিবাজারের উপর আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। তিনি এখাতের উন্নয়নে এককভাবে ব্যাংকিং খাতের উপর নির্ভরশীলতা কমিয়ে আনার আহ্বান জানান। প্রাণ-আরএফএল গ্রুপ’র চেয়ারম্যান এবং সিইও আহসান খান চৌধুরী আন্তর্জাতিক বাজারে বন্ড চালুর মাধ্যমে ফান্ড তৈরির প্রস্তাব করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
