ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হোয়াইট হাউজের মুখপাত্র করোনা আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 November, 2021, 12:24 PM

হোয়াইট হাউজের মুখপাত্র করোনা আক্রান্ত

হোয়াইট হাউজের মুখপাত্র করোনা আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি (৪২)। সবশেষ মঙ্গলবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেন হোয়াইট হাউজের এ মুখপাত্র। রোববার (৩১) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

জেন সাকির পরিচিত একজনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তিনি করোনা টিকা নিয়েছেন। যেদিন তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন প্রায় ছয় ফুট দূরত্ব বজায় রেখে বসে ছিলেন এবং তিনি মাস্ক পরা অবস্থায় ছিলেন। অন্যদিকে শনিবার (৩০ অক্টোবর) প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

এ বিষয়ে জেন সাকি বলেন, স্বচ্ছতার জন্য আমি করোনা পরীক্ষা করিয়েছি। পজিটিভ এসেছে। এর আগেই তিনি রোম ও গ্লাসগো সফর থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ এসময়ে তার পরিবারের এক সদস্য করোনা পজিটিভ ছিলেন।

জেন সাকি জানান, ওই সদস্যের করোনা শনাক্ত হওয়ার পর থেকেই তিনি কোয়ারেন্টাইনে আছেন। বুধবার থেকে শনিবার পর্যন্ত তিনি করোনা পরীক্ষা করিয়েছেন এবং রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু রোববার তার করোনা পজেটিভ ধরা পড়ে। তিনি ভ্যাকসিনের দুই ডোজই নিয়েছেন। তবে তার দেহে করোনার মৃদু উপসর্গ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status