ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে অনেক বাবা-মা এখনো ভয়ে আছেন: ডা. দীপু মনি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 30 October, 2021, 4:24 PM

সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে  অনেক বাবা-মা এখনো ভয়ে আছেন: ডা. দীপু মনি

সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে অনেক বাবা-মা এখনো ভয়ে আছেন: ডা. দীপু মনি

করোনা মহামারিতে ঠিক কতো ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৯০ ভাগের বেশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা পাচ্ছি। তার মানে তারা ঝরে পড়েনি। এখনো অনেক বাবা-মা তাদের সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন। যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনো শতভাগ নয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার্থীদের উপস্থিত আরো বৃদ্ধি পাবে।

দীপু মনি বলেন, আমরা এখনো ঠিক বলতে পারছি না ঠিক কত সংখ্যক ঝরে পড়েছে। তবে কিছু হয়তো ঝরে পড়েছে। যাদের একটু আর্থিক সমস্যা রয়েছে, তারা ছেলে মেয়েদের কাজে লাগিয়ে দিয়েছে।

বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়তো কারো কারো বাল্য বিয়ে হয়ে গেছে। যদিও বাল্য বিয়ে হওয়া উচিৎ ছিল না। এবং আইনত তার যা যা ব্যবস্থা নেয়ার সেটা করা উচিৎ। কিন্তু সেই মেয়েরা যেখানেই থাকুক তারা যেন স্কুলে ফেরত আসে। তাদের পড়াশুনার সুযোগ তৈরি করে দিতে শিক্ষকদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ বিভিন্ন জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ বিভাগের কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status