ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় আসামে ৪ বাংলাদেশি আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 30 October, 2021, 4:32 PM

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় আসামে ৪ বাংলাদেশি আটক

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় আসামে ৪ বাংলাদেশি আটক

ভারতের আসামে চার বাংলাদেশি যুবক আটক হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাজ্যের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানা পুলিশ তাদের আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক যুবকরা জানিয়েছেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কাজের সন্ধানে ভারতের আসাম হয়ে তারা চেন্নাই যাচ্ছিলেন। শনিবার দুপুরে তাদেরকে করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করেছে বাজারিছড়া পুলিশ। আসামের করিমগঞ্জ প্রেসক্লাব সম্পাদক সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
 
আটক ব্যক্তিরা হলেন- রাজশাহী জেলার গদাবাড়ি উপজেলার রাজেশ শেখ (২৯), সানাউল্লাহ আঁখি (২৮), কাওসার হোসেন (২০) ও আমতলি উপজেলার আসাদুল শেখ ওরফে সাইদুল (২৯)।
 
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চার বাংলাদেশি যুবক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অনুপ্রবেশ করেন। শুক্রবার সন্ধ্যায় একটি নৈশকোচে আসাম হয়ে চেন্নাই যাওয়ার পথে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার ত্রিপুরা সীমান্তের আসাম চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে তারা আটক হন।

চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শীল জানান, শুক্রবার রাতে আগরতলা থেকে গুয়াহাটিগামি নৈশকোচে ত্রিপুরা-আসাম প্রবেশ মুখে পুলিশ তল্লাশি চালায়। এ সময় চার বাংলাদেশি যুবককে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ত্রিপুরার আগরতলা সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজের সন্ধানে তারা চেন্নাই যাচ্ছিল। তাদের কাছে ভারত প্রবেশের বৈধ কোনো কাগজপত্র নেই। কিছু ভারতীয় মুদ্রা ও চারটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হলেও অন্য কিছু পাওয়া যায়নি। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status