ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিদ্যুত স্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
মোঃ নুরুল ইসলাম (সুরুজ) কুষ্টিয়া
প্রকাশ: Saturday, 30 October, 2021, 3:53 PM

বিদ্যুত স্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

বিদ্যুত স্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তার বাঁধতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে খুঁটিতেই সবুজ হোসেন (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । সে ইন্টারনেট টেকনিশিয়ান। মৃত সবুজ জেলার কুমারখালী উপজেলার পশ্চিম লাহিনী পাড়ার গোসাই ডাঙ্গার জালাল উদ্দিনের ছেলে। সবুজের চাচাতো ভাই আমোদ মোল্লা জানান, শনিবার (৩০ অক্টোবর) সকাল ৮ টায় কুষ্টিয়ার কেসি টিভির কর্মস্হলে যান সবুজ। এরপর কেসি টিভি কর্তৃপক্ষ তাকে কুমারখালী উপজেলার তেবাড়িয়া মোড়ে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট তার বাঁধার দায়িত্ব দেয়।


সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুতের খুঁটিতে উঠে তার বাঁধার এক পর্যায়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শরীরে আগুন ধরে যায় সবুজের। মুহুর্তেই মারা যান তিনি। কোমরে বেল্ট বাঁধা অবস্থাতেই বিদ্যুতের খুঁটিতে ঝুলতে থাকে তার লাশ। খবর পেয়ে বেলা ১ টার দিকে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ নামিয়ে কুমারখালি থানা পুলিশের  হেফাজতে দেন।


কুমারখালী থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা তালুকদার কামরুজ্জামান দৈনিক নতুন সময়কে জানান বিষয়টি একাধিকবার নিষেধ করা সত্বেও এসব নেট প্রোভাইডাররা ঝুঁকি নিয়ে এ ধরনের কাজ করছেন। এবং জীবনহানির ঘটনা ঘটছে। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status