ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
নন্দীগ্রামে শেখ রাসেল দিবস পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 October, 2021, 4:02 PM

নন্দীগ্রামে শেখ রাসেল দিবস পালিত

নন্দীগ্রামে শেখ রাসেল দিবস পালিত

বগুড়ার নন্দীগ্রামে গত ১৮ ই অক্টোবর বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। নন্দীগ্রাম উপজেলা চত্বরে স্থাপিত শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবসের কার্যক্রম শুরু হয়।


পুস্পস্তবক অর্পন শেষে নন্দীগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চদ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম।


সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ অরুনাংশু মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, যুব উন্নয়ন অফিসার আব্দুর রউফ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আবু তাহের, ৩নং ভাটরা ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারিক প্রমুখ। উল্লেখ্য, শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক/শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status