ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
কারামুক্ত এক ফিলিস্তিনি নারীকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না ইসরাইল
নতুন সময় ডেস্কে
প্রকাশ: Tuesday, 19 October, 2021, 3:25 PM

কারামুক্ত এক ফিলিস্তিনি নারীকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না ইসরাইল

কারামুক্ত এক ফিলিস্তিনি নারীকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না ইসরাইল

সদ্য কারামুক্ত এক ফিলিস্তিনি নারীকে গাজায় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না ইসরাইল। তিনি স্বামী ও ৭ স্থান নিয়ে অবরুদ্ধ গাজায় গত ২০ বছর ধরে বসবাস করে আসছেন। খবর মিডলইস্ট আইয়ের।

নাসরিন আবু কামেল নাম ওই ফিলিস্তিনিকে ৬ বছর আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী। তখন থেকেই তিনি ইসরাইলের কারাগারে বন্দি ছিলেন। গত রোববার কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরতে চাইলে গাজা উপত্যকায় ইসরাইলের চেকপোস্টে তাকে আটকে দেওয়া হয়।

নাসরিনের জন্ম ইসরাইলের হাইফা শহরে। তিনি ফিলিস্তিন বংশোদ্ভূত ইসরাইলের নাগরিক অর্থাৎ আরব ইসরাইলি। ২০০০ সালে ফিলিস্তিনি যুবক হাজেম আবু কামেল (বর্তমানে ৫০ বছর বয়স) ইসরাইলে কাজ করতে গিয়ে নাসরিনের প্রেমে পড়েন। পরে তারা বিয়ে করে গাজায় বসবাস শুরু করেন।

২০১৪ সালে হাইফা গিয়ে সেখানকার বন্দরের একটি ছবি তুলেছিলেন নাসরিন। ২০১৫ সালে ওই ছবিটির জন্য তাকে ফিলিস্তিনের চর আখ্যায়িত করে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী। এর পর থেকে ছয় বছর ধরে ইসরাইলের ড্যামোন কারাগারে বন্দি রাখা হয় নাসরিনকে।  রোববার কারাগার থেকে ছাড়া পেলেও পরিবারের সঙ্গে আর দেখা করতে পারেননি তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status