|
পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নতুন সময় প্রতিবেদক
|
|
পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত পুলিশ ও এলাকাবাসী জানায়, গত রাত ১১টার দিকে শহরের পিটিআই ও বটতলা মোড়ের মাঝামাঝি এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক তারেক। আহত অপর আরোহী রকিবুলকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। সেখানে নেওয়ার পথে রকিবুল মারা যায় । তারেক মোটরসাইকেল মেকার ও শহরের দিয়ার ভিটার মো. সোহরাব আলীর ছেলে ও রকিবুল একই এলাকার বাসিন্দা। নিহত তারেকের মরদেহ নাটোর সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
