ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এবার গভীর রাতে পালালো ই-কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজার
প্রকাশ: Tuesday, 5 October, 2021, 4:05 PM

এবার গভীর রাতে পালালো ই-কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজার

এবার গভীর রাতে পালালো ই-কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজার

ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকার পর এবার গ্রাহকদের সঙ্গে ভয়ঙ্কর প্রতারণা করলো ‘আনন্দের বাজার’ নামের আরও একটি ই-কমার্স প্রতিষ্ঠান। তারা রাতের অন্ধকারে গুলশানের কার্যালয় ছেড়ে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় প্রতারণার শিকার গ্রাহকরা হা-হুতাশ করে কেউ যাচ্ছেন প্রতিষ্ঠানটির গুলশান কার্যালয়ের দিকে। আবার কেউ যাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে, যাতে করে প্রতিষ্ঠানটির সিইও এ এইচ খন্দকার মিঠু দেশ ছেড়ে পালাতে না পারেন।

এ ঘটনায় ই-কমার্সভিত্তিক রিভিউর ফেসবুক পেজে বিভিন্ন স্ট্যটাস দিচ্ছেন নেটিজেনরা।

একটি পেজে লেখা হয়, ‘গ্রাহকের শেষ সম্বলটুকু শেষ করে দিয়ে চলে গেল আনন্দের বাজার।’

এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির সিইও এ এইচ খন্দকার মিঠুর মুঠোফোনে একাধিবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status