ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনায় মৃত্যু ঝুঁকি অর্ধেকে কমিয়ে আনে যে ওষুধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 October, 2021, 8:55 PM

করোনায় মৃত্যু ঝুঁকি অর্ধেকে কমিয়ে আনে যে ওষুধ

করোনায় মৃত্যু ঝুঁকি অর্ধেকে কমিয়ে আনে যে ওষুধ

মেরেক ও এর অংশীদার রিজব্যাক বায়োথেরাপিউটিকসের তৈরি একটি ওষুধ করোনায় গুরুতর অসুস্থ হওয়া ও মৃত্যুর হার ৫০ শতাংশ কমিয়ে আনবে। শুক্রবার মোলনুপিরাভির নামের ওই ওষুধের ট্রায়ালের ফলাফল ঘোষণার সময় এমন দাবি করা হয়। যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন থেকে এই ওষুধের জরুরী ব্যবহারের অনুমোদন পেতে আবেদন করতে যাচ্ছে মেরেক ও রিজব্যাক। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ছাড়পত্র পেতেও আবেদন করবে তারা।

মেরেকের প্রধান নির্বাহী কর্মকর্তা রব ডেভিস এক সাক্ষাতকারে বলেছেন, আমরা ট্রায়ালে ভালো ফল পেয়েছি। আপনাকে হাসপাতালে যেতে হবে না, বা অন্য কোথাও যেতে হবে না। বাড়িতে বসে এই ট্যাবলেট খাওয়া যাবে। এই ওষুধ কোভিডের চিকিৎসার ধরণই পাল্টে দেবে বলে দাবি করেন ডেভিস।

তিনি আরো বলেন, এ বছর শেষে এক কোটি ওষুধ উৎপাদন করতে পারবে বলে বিশ্বাস করে মেরেক। যেটি ২০২২ সালে আরও বাড়বে। সপ্তাহের শুরুতে মেরেক গবেষণার আরও তথ্য উপাত্ত প্রকাশ করে দাবি করে যে, এটি ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও কার্যকর।

ক্লিনিকাল ট্রায়ালে আগস্টের শুরু থেকে ৭৭৫ জন রোগীর ওপর এ গবেষণাটি চালানো হচ্ছে। ডেভিস আরও বলেন, এটি অধিকতর গবেষণার জন্য আরও ১৫৫০ জনকে অন্তর্ভূক্ত করতে চায় এবং এরই মধ্যে ৯০ শতাংশ রাজি হয়েছেন। এই ওষুধ অনুমোদন পেলে তা হতে যাচ্ছে বিশ্বের প্রথম কোভিড-১৯ ওষুধ যা গিলে খাওয়া যায়। এই খবরের পর মেরেকের শেয়ারের দাম ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status