ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কুষ্টিয়ায় সাবরেজিস্ট্রার নূর মোহাম্মদ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড
মোঃ নুরুল ইসলাম সুরুজ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 September, 2021, 2:48 PM

কুষ্টিয়ায় সাবরেজিস্ট্রার নূর মোহাম্মদ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় সাবরেজিস্ট্রার নূর মোহাম্মদ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সদর উপজেলার সাবরেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ (৫০) হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের পুলিশের কড়া পাহারায় কারাগারে পাঠানো হয়।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার সাইদুল ইসলাম (৪০), হাউজিং এলাকার কামাল শেখ (৪৩), খোকসা উপজেলার মাঠপাড়া এলাকার ফারুক হোসেন (৪১) ও কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মশিউল আলম (৪৩) এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মনোয়ার হোসেন (৪১)।


মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, নূর মোহাম্মদের বাড়ি কুড়িগ্রামে। তিনি সদর উপজেলার সাবরেজিস্ট্রার ছিলেন। কুষ্টিয়া শহরের বাবর আলী রেলগেট এলাকায় বি সি স্ট্রিট সড়কের জনৈক হানিফ আলীর বাড়ির তিনতলার একটি ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন। তাঁর পরিবারের অন্য সদস্যরা ঢাকায় থাকতেন। ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে তাঁকে হত্যা করা হয়। 


পরদিন নূর মোহাম্মদের ভাই কামরুজ্জামান শাহ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার তৎকালীন পরিদর্শক সঞ্জয় কুমার কণ্ডু ২০১৯ সালের ১৮ জানুয়ারি পাঁচজন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত আজ রায় ঘোষণা করেন। 


কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী প্রথম আলোকে বলেন, মামলাটি খুবই আলোচিত ছিল। আসামিদের প্রত্যেকের শাস্তি হয়েছে। এর মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের মধ্য দিয়ে বাদীর পরিবার ন্যায়বিচার পেয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status