ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
বিয়ে বাড়িতে কনেকে ধর্ষণ, ভেঙে গেল বিয়ে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 September, 2021, 6:25 PM

বিয়ে বাড়িতে কনেকে ধর্ষণ, ভেঙে গেল বিয়ে

বিয়ে বাড়িতে কনেকে ধর্ষণ, ভেঙে গেল বিয়ে

কনের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। রাতে হবে বিয়ে। কিন্তু বিয়ের দিন সকালেই ধর্ষণের শিকার হন তরুণী। বিষয়টি জানাজানি হলে ভেয়ে যায় বিয়ে। দিনাজপুরের পার্বতীপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনা রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে থানায় ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী কনের মা। ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আব্দুর রহমান বাবলু প্রতিবেশী এক তরুণীকে রান্না করে দেওয়ার জন্য তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তরুণীর চিৎকারে প্রতিবেশীরা এসে বাবলুকে আটক করে।

তবে রাতেই ওই তরুণীর বিয়ে হওয়ার কথায় সারাদিন বিষয়টি চেপে রাখার চেষ্টা করে ভুক্তভোগী তরুণীর পরিবার। তবে বিয়ের আগেই বিষয়টি জানাজানি হওয়া বিয়ে ভেঙে যায়।

ভুক্তভোগী তরুণীর দাদা বলেন, শনিবার রাতে তার নাতনির বিয়ে হওয়ার কথা ছিল। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ধর্ষণের ঘটনা প্রকাশ হওয়ায় বিয়ে ভেঙে গেছে।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, গ্রামবাসী অভিযুক্তকে আটক করলে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ বাবলুকে গ্রেপ্তার করে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, রবিবার (১৯ সেপ্টেম্বর) ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এরই মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status