|
মানিকগঞ্জে পরিমাপে কম দেয়ায় ২ ফিলিং স্টেশন বন্ধের নির্দেশ
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
|
মানিকগঞ্জে তেল কম দেয়ার দায়ে দুই পাম্প মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল দু'তেল পাম্পের মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাম্প দুটি সাময়িক বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, ধলেশ্বরী ফিলিং স্টেশন ও মিলনস ফিলিং স্টেশনকে পাম্পের যন্ত্রের কারসাজির মাধ্যমে তেল কম দেওয়ার কারণে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। আসাদুজ্জামান রুমেল বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার জেলখানা গেট এলাকার ধলেশ্বরী ফিলিং স্টেশন এ ৫ লিটার অকটেন পরিমাপ করে ৩৪৪ মি.লি অকটেন কম পাওয়া যায়। একই উপজেলার মিতরা বাসস্ট্যান্ডে অবস্থিত মিলনস ফিলিং স্টেশনে প্রতি ৫ লিটার এ ১৬০ মি.লি অকটেন ও পেট্রোল কম পাওয়া যায়। ভোক্তার সাথে পরিমাপে কারচুপির মাধ্যমে প্রতারণা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত ওই দুই ফিলিং স্টেশনের মালিককে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরিমাপ যন্ত্র ঠিক না হওয়া পর্যন্ত পাম্প দুটি সাময়িক বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন রুমেল। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
