ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক
এম কবির, টাঙ্গাইল
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 5:31 PM

টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক

টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক

টাঙ্গাইলের দেলদুয়ারে ১৪২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শুভকী পুটিয়াজানী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত উপজেলার মঙ্গলহোর গ্রামের শরিফ মিয়ার ছেলে রাজিব মিয়া (৩৫)। এসময় ১৪২ পিস ইয়াবা একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ ৩ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।  


র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো। তার বিরুদ্ধে দেলদুয়ার থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status