ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
পরীমনিকে ধর্ষণচেষ্টার প্রমাণ পেয়েছে পুলিশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 12:20 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 7 September, 2021, 12:27 PM

পরীমনিকে ধর্ষণচেষ্টার প্রমাণ পেয়েছে পুলিশ

পরীমনিকে ধর্ষণচেষ্টার প্রমাণ পেয়েছে পুলিশ

চিত্রনায়িকা পরীমনির করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলা আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

পুলিশের সংশ্লিষ্টসূত্রগুলো বলছে, নাসির উদ্দিন মাহমুদ ছাড়াও মামলার অপর দুই আসামি হলেন, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলম। এই মামলায় নাসির ও তুহিন জামিনে আছেন। তবে অন্য একটি মামলায় তুহিন কারাগারে আছেন।

আসামিদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

মামলায় পরীমনি অভিযোগ করেন, গত ৮ জুন রাতে ঢাকা বোট ক্লাবে তাঁকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা করা হয়। তিনি অভিযোগ তোলেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে। গত ১৩ জুন নাসির ও তুহিন ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরীমনি। সেদিনই নাসির, তুহিনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই মামলায় আদালতের অনুমতি নিয়ে নাসির ও অমিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

গত ৪ আগস্ট রাজধানীর বনানী থেকে চিত্রনায়িকা পরীমনিকে বিদেশী মদসহ গ্রেপ্তার করে র‍্যাব। ওই মামলায় গত ৩১ আগস্ট জামিন পান পরীমনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status