ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
স্কুল খোলার ঘোষণায় দুশ্চিন্তায় রাজ্জাক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 11:38 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 7 September, 2021, 12:10 PM

স্কুল খোলার ঘোষণায় দুশ্চিন্তায় রাজ্জাক

স্কুল খোলার ঘোষণায় দুশ্চিন্তায় রাজ্জাক

করোনাজনিত সংকটকালে স্কুল বন্ধ থাকার সুযোগে জমিজমা ও ভিটেমাটিহীন আব্দুর রাজ্জাক (৬৫) প্রায় দেড় বছর ধরে বসবাস করছিলেন কাপাসিয়ার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে। বহু বছর ধরে দস্যু নারায়ণপুর এলাকায় বিভিন্ন লোকের বাড়িতে কৃষি শ্রমিকের কাজ করলেও থাকার মতো তার কোনো আশ্রয় নেই। ফলে সারাদেশের মানুষ যেখানে স্কুল খোলার ঘোষণায় আনন্দিত, সেখানে স্কুলের শ্রেণিকক্ষ থেকে অন্যত্র আশ্রয় নেওয়ার মৌখিক নোটিশে তিনি হঠাৎ করে দুশ্চিন্তায় পড়ে গেছেন।

উপজেলার সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর গ্রামের বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের মেঝেতে বিছানা পেতে থাকছেন বৃদ্ধ আব্দুর রাজ্জাক। পৈতৃক ভিটেমাটি না থাকায় এবং বহু বছর আগে স্ত্রী মারা যাওয়ায় পরের বাড়িতেই আশ্রয় নিয়ে জীবনের অধিকাংশ সময় পার করছেন আব্দুর রাজ্জাক। করোনাজনিত সংকটকালে সারাদেশে স্কুল-কলেজ বন্ধ ঘোষণার পর কিছুটা স্বস্তির সঙ্গে ওই বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আশ্রয় নেন তিনি। শোয়ার বিছানার পাশেই তিনি বাঁশের দণ্ড ও রশিতে পরিধানের কাপড়চোপড় ঝুলিয়ে রেখেছেন। নিত্যব্যবহার্য জিনিসপত্রও ওই কক্ষের বিছানার এক পাশে গুছিয়ে রেখেছেন। বলতে গেলে স্কুল বন্ধকালীন অনেকটা নিশ্চিন্তেই তিনি বসবাস করে আসছিলেন এখানে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার ঘোষণায় তিনি কোথায় আশ্রয় নেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, আব্দুর রাজ্জাকের বসবাসের ঘর সংকটের কারণে স্কুলের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মফিজউদ্দিন স্কুলের একটি কক্ষে তাকে থাকতে দিয়েছেন। তবে এখন থেকে তিনি আর স্কুলের শ্রেণিকক্ষে থাকতে পারবেন না।

এ বিষয়ে স্কুলের প্রতিষ্ঠাতা মফিজউদ্দিন জানান, আব্দুর রাজ্জাক ছোট সময় থেকেই এ এলাকায় বসবাস করছেন এবং বিভিন্ন লোকের ক্ষেতখামারে কৃষি শ্রমিক হিসেবে কাজ করছেন। তার থাকার স্থায়ী কোনো জায়গা না থাকায় করোনাকালে তাকে স্কুলে থাকতে দেওয়া হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status