ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
আপনার স্মার্টফোনের ব্যাটারি শেষ করছে এই ১৫ অ্যাপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 11:36 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 7 September, 2021, 12:11 PM

আপনার স্মার্টফোনের ব্যাটারি শেষ করছে এই ১৫ অ্যাপ

আপনার স্মার্টফোনের ব্যাটারি শেষ করছে এই ১৫ অ্যাপ

স্মার্টফোনে প্রয়োজন বা বিনোদনের জন্য থাকে নানা রকম অ্যাপ। এই সব অ্যাপ শুধু আপনার স্মার্টফোনের ডেটা আর স্টোরেজ নষ্ট করে তা নয়! স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার জন্যেও দায়ী জনপ্রিয় কিছু অ্যাপ।

সম্প্রতি এক প্রতিবেদনে এমনই ১০০টি অ্যাপের তালিকা প্রকাশিত হয়েছে। জেনে নিন সেই তালিকার সেরা ১৫টি অ্যাপ।

হোয়াটসঅ্যাপ

জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ স্মার্টফোনে ব্যাটারি শেষ করার অন্যতম কারণ।

ইন্সটাগ্রাম

হোয়াটসঅ্যাপের পরেই এই তালিকায় রয়েছে ইনস্টাগ্রাম। এই দুটি সোশ্যাল মিডিয়ার মালিক ফেসবুক।

জুম

করোনাকালে ভিডিও কলের জনপ্রিয়তার পরেই সামনে এসেছে জুম অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে একসঙ্গে ১০০ জন ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারেন।

উবার

জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপও ফোনের ব্যাটারি শেষ করার অন্যতম কারণ।

ইউটিউব

গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এটা বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম।

অ্যামাজন

এই ই-কমার্স অ্যাপের জন্যেও ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়।

টিন্ডার

জনপ্রিয় এই ডেটিং অ্যাপও ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার অন্যতম কারণ।

ফেসবুক

ব্যাটারি খরচের তালিকায় জায়গা করে নিয়েছে ফেসবুক অ্যাপও।

লিঙ্কড ইন

প্রফেশনাল এই সোশ্যাল মিডিয়া অ্যাপও স্মার্টফোনে ব্যাটারি নষ্ট করে।

টেলিগ্রাম

হোয়াটসঅ্যাপের মতোই টেলিগ্রাম ব্যবহার করলেও ফোনের ব্যাটারি দ্রুত শেষ হবে।

স্ন্যাপচ্যাট

এই সোশ্যাল মিডিয়া অ্যাপও ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে।

স্কাইপ

জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস ভিডিও কলের জন্য জনপ্রিয়।

বিগো লাইভ

এটা লাইভ স্ট্রিম অ্যাপ। বিশ্বব্যাপী মানুষের সঙ্গে লাইভ স্ট্রিমের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব।

বুকিং ডট কম

হোটেল বুকিং অ্যাপ। এখানে মিলবে আকর্ষণীয় ডিসকাউন্ট।

লাইকি

এটা ছোট ভিডিও তৈরি করে পাবলিশ করার অ্যাপ।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status